SSTTAPI Model: স্টার্টআপ ফাউন্ডারদের চিন্তা গুছিয়ে নেওয়ার এবং পিচডেক তৈরির সহজ মডেল

By Adnan Dewan · Aug 5, 2026, 8:30 AM

0readers
Share
Add to a BlogBook
SSTTAPI Model: স্টার্টআপ ফাউন্ডারদের চিন্তা গুছিয়ে নেওয়ার এবং পিচডেক তৈরির সহজ মডেল

একজন startup founder-এর জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলোর একটি হলো এমন একটা pitch deck বানানো, যেটা শুধু investor-দের দেখানোর জন্য নয়—বরং নিজের আইডিয়া সম্পর্কে ভাবার, যাচাই করার, এবং গুছিয়ে তোলার একটা হাতিয়ারও বটে।

এই কারণেই আমরা তৈরি করেছি SSTTAPI Model। এটা শুধু আপনার pitch-এর structure ঠিক করতে সাহায্য করবে না, বরং আপনাকে নিজের ব্যবসার চিন্তাভাবনাগুলো পরিষ্কার ভাবে গুছিয়ে নিতেও সাহায্য করবে। আপনি কী জানেন, কী জানেন না, কি নিয়ে ভাবছেন, কি আপনার মাথায় নেই—তা খুঁজে বের করতে সাহায্য করবে।

এই মডেলটা আপনাকে এবং আপনার টিমকে ধাপে ধাপে চিন্তা করতে সাহায্য করবে। চলুন একবার দেখে নিই SSTTAPI কীভাবে কাজ করে।

🌶️ S: Secret Sauce সবকিছুর শুরু হয় এখান থেকেই। সমস্যাটা কী? কারা এই সমস্যায় ভুগছে? তাদের আসল pain-point কোথায়? এই প্রশ্নগুলো আপনার user persona তৈরি করে দিতে পারে। এরপর ভাবুন—এই সমস্যার সমাধান হিসেবে এখন বাজারে কী আছে? সেগুলোর ঘাটতি কোথায়? কাজ করছে না কেন? এবার আসুন নিজের solution-এর দিকে। আপনি কী দিচ্ছেন? আপনার solution অন্যদের চেয়ে আলাদা কীভাবে? এর ভিতরে এমন কী আছে, যেটা অন্যরা মিস করেছে? এই জায়গায় আপনার “secret sauce” প্রমাণ করতে হবে। এটা হতে পারে unique technology, বিশেষ user insight, বা এমন কিছু executional understanding যেটা অন্যদের নেই। এটিই আপনার গল্পের শক্তিশালী শুরু।

📈 S: Scalability আইডিয়া যখন পরিষ্কার, তখন ভাবতে হবে—এই ব্যবসাটা grow করতে পারবে তো? শুধু ছোট পরিসরে চলবে, না বড় স্কেলে কাজ করবে? আপনার model-টা scalable কি না সেটা বুঝতে কিছু প্রশ্ন জরুরি। যেমন—business operations কেমন হবে? technology-এর দিক থেকে scale করা সম্ভব হবে? local market-এ কি যথেষ্ট talent আছে? আপনার টিম build করতে পারবেন? Market adoption নিয়েও ভাবুন। মানুষ কি solution-এর জন্য প্রস্তুত? ওরা কি pay করতে রাজি হবে? প্রাইস কেমন হবে? revenue model কেমন? আরও কিছু প্রশ্ন—বাজারে এমন কিছু disruptor আছে কি কিংবা অদূর ভবিষ্যতে আসতে পারে, যেটা পুরো business-টাই ধ্বংস করে দিতে পারে? political বা global risk আছে কি? এই প্রোডাক্ট export করা যাবে? global scale-এ নেওয়া সম্ভব? কোন partnership করলে এগোতে সুবিধা হবে? সব প্রশ্নের উত্তর এখনই লাগবে না। তবে এসব নিয়েও ভাবা শুরু করতে হবে। আর এর বাইরেও অসংখ্য প্রশ্ন আছে, যেগুলো নিয়ে আমরা পরের ব্লগগুলোতে বিস্তারিত আলোচনা করব।

👥T: Team এইবার চিন্তা করুন আপনার টিম নিয়ে। আপনি কি এমন একটা team বানাতে পেরেছেন যারা এই business build করতে পারবে? টিমে কি প্রয়োজনীয় skills আছে? technology handle করতে পারবে? product launch ও grow করতে পারবে? network আছে? আপনারা কি শেখার জন্য প্রস্তুত? পুরনো কিছু ভুলে গিয়ে নতুন কিছু শিখতে রাজি? আপনাদের মধ্যে কি resilience আছে? সত্যিই কি এই product build করার জন্য passion আছে? যদি এখনই perfect team না থাকে, তাহলে কি আপনি জানেন কাদেরকে দরকার, কোথা থেকে খুঁজবেন? কারণ, শক্তিশালী team ছাড়া কোনও great company গড়া সম্ভব নয়।

🚀 T: Traction এবার এসে পড়ি execution-এর জায়গায়। আপনারা এখন পর্যন্ত কী করেছেন? কোনও MVP বা prototype বানিয়েছেন? কিছু user বা early customer আছে? revenue এসেছে? আপনারা কি শুধু plan করছেন, না কিছু কাজও করে ফেলেছেন? Traction বলতে বড় revenue বোঝানো হয় না। কিন্তু কেউ যদি দেখাতে পারে যে ওরা execute করতে পারে—even ছোট পরিসরে—তাহলে সেটা বড় বিশ্বাসযোগ্যতা তৈরি করে।

💰 A: Ask এখন আসি টাকার কথায়। আপনি কত টাকা raise করতে চান? কেন এই টাকা দরকার? আপনার spending plan কী? কতদিন চলবে এই ফান্ডে? কোথায় খরচ হবে—tech, team, marketing, বা operations? Investors শুধু আপনি কত টাকা চাইছেন জানতে চায় না, বরং সেটা আপনি কেমনভাবে কাজে লাগাবেনসেটাও অনেক ইম্পরট্যান্ট তাদের কাছে। আর এই জায়গাতেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও ডিটেইলে কথা বলব।

📊P: Projection ধরা যাক আপনি ফান্ড পেয়ে গেছেন। এখন সামনে আপনার plan কী? ৬ মাস, ১ বছর, ৩ বছরে কোথায় পৌঁছাতে চান? user base, revenue, market expansion—এই সবের কোনও হিসাব আছে? আপনার growth projection কেমন? একটা গ্রাফ দেখাতে পারবেন? এটি মোটেও perfect হতে হবে না। তবে অন্তত আপনার একটা রোডম্যাপ থাকা দরকার। যখন আপনি বলেন, “আমরা এখানে পৌঁছাতে চাই”—তখন investor বুঝতে পারে আপনি ভেবে রেখেছেন, শুধু চেষ্টা করছেন না, বরং direction নিয়েও ভাবছেন।

🌍 I: Impact শেষ ধাপে আমরা ভাবব—আপনার কাজটা পৃথিবীতে কী impact ফেলবে? আপনার startup মানুষের জীবন, সমাজ, অর্থনীতি বা environment-এর ওপর কী প্রভাব ফেলবে? আপনার solution কি job তৈরি করবে? carbon footprint কমাবে? education বা healthcare-এ কোনও পরিবর্তন আনবে? আপনার কাছে কোনও সংখ্যাগত ধারণা আছে impact নিয়ে? আজকের দিনে impact দেখাতে পারা একটা বড় value।

🧠 SSTTAPI শুধুই একটা মডেল নয়—এটা একটা আয়না SSTTAPI Model হলো এমন এক মিরর, যেটা আপনার নিজের startup-কে নতুন চোখে দেখতে শেখায়। এটা বোঝায়—আপনি কী জানেন, আর কী জানেন না। কি নিয়ে ভাবছেন, আর কি নিয়ে ভাবছেন না। আপনার স্ট্রং জায়গা কোথায়, লুপহোল কোথায়।

এই মডেলের প্রতিটি ধাপ আপনাকে ভাবতে বাধ্য করে। অনেক প্রশ্ন এখানে উল্লেখ করা হয়নি। আমরা পরবর্তী ব্লগগুলোতে আরও বিশ্লেষণ করব।

আপনি যখন এই মডেল ধরে চিন্তা করবেন, তখন শুধু pitch তৈরি হবেনা—আপনার mindset-ও তৈরি হবে। SSTTAPI Model হতে পারে আপনার স্টার্টআপ যাত্রার মানচিত্র। এটা আপনার ভিত মজবুত করবে।

Pitch deck বানানোর আগেই একবার নিজের সঙ্গে বসে SSTTAPI নিয়ে চিন্তা করুন। টিমের সঙ্গে আলোচনা করুন। খুঁজে দেখুন কোথায় আপনি তৈরি, আর কোথায় এখনও কাজ করা বাকি।

Sources

  • Personal Insights

About the writer

Adnan Dewan

Adnan brings 12+ years of work across startups, innovation programs, and young founder development in Bangladesh. He has worked with Startup Bangladesh Limited and the iDEA Project, guiding startups and helping run national ecosystem programs such as Student to Startup.

Knowledge layer

Connected notes

Add evidence, a correction, or useful context. STS reviews every note before it appears; this is not a comment thread.

Loading notes…