একটি স্টার্টআপের ৪টি অপরিহার্য উপাদান (আর কেন এগুলো এত জরুরি)

By Adnan Dewan · Aug 8, 2026, 7:36 PM

0readers
Share
Add to a BlogBook
একটি স্টার্টআপের ৪টি অপরিহার্য উপাদান (আর কেন এগুলো এত জরুরি)

একটু খোলামেলা কথা বলা যাক। একটা সফল স্টার্টআপ গড়তে শুধু দুর্দান্ত একটা আইডিয়া থাকলেই হবে না। যদি সেটা সত্যি হতো, তাহলে তো যেকোনো রাত জাগা মাথার ভিতরে ঘুরপাক খাওয়া আইডিয়া আর একটা হোয়াইটবোর্ড স্কেচেই ইউনিকর্ন হয়ে যেত।

বাস্তবতা হলো, স্টার্টআপ মানে একটা এলোমেলো, অনিশ্চিত, মাঝে মাঝে জ্বালাময়ী এক্সপেরিমেন্ট — যেখানে আসল চাবিকাঠি হলো কয়েকটা মূল উপাদান একসাথে মিলে কাজ করা।

এই সহজ ফর্মুলাটা মাথায় রাখতে হবে: আইডিয়া × প্রোডাক্ট × টিম × এক্সিকিউশন × ভাগ্য = সফলতার সম্ভাবনা

একটু ভেঙে দেখা যাক।

১. আইডিয়া এটাই সেই প্রথম স্পার্ক। সেই "what if?" মুহূর্ত। একটা স্টার্টআপ শুরু হয় এমন একটা সমস্যাকে কেন্দ্র করে যেটা সত্যিকারের গুরুত্ব রাখে — আর সেটা সমাধান করার জন্য ইউনিক বা অনেক ভালো কোনো উপায় বাতলে ফেলা যায়। কিন্তু… আইডিয়া সস্তা। সবার মাথায় ঘোরে। যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো আইডিয়াটা কতটা defensible, scalable, আর সেটা ঠিক সময়ে এসেছে কিনা।

মূল প্রশ্ন: আইডিয়াটা কি আসলেই মানুষের একটা জ্বালাময়ী সমস্যা সমাধান করে — নাকি শুধু পিচ ইভেন্টে শুনতে ভালো লাগে?

২. প্রোডাক্ট / সার্ভিস আইডিয়ার এখন একটা শরীর দরকার। ওটাই প্রোডাক্ট বা সার্ভিস — যেটা মানুষ ব্যবহার করবে এবং কিনবে। এই জিনিসটা কাজ করতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। এবং এটা বিকল্পগুলোর চেয়ে বেশি ভ্যালু দিতে হবে।

মূল প্রশ্ন: প্রোডাক্ট কিংবা সার্ভিসটা কি এমন, যেটা মানুষ একবার ব্যবহার করে ভুলে যাবে — নাকি এমন কিছু, যেটা ছাড়া ওরা চলতেই পারবে না?

৩. টিম স্টার্টআপ গড়ে মানুষ, পিচ ডেক না। সঠিক টিম মানেই, যারা পুরো বিষয়টা সম্পর্কে জানে, দরকারি সব স্কিল আছে, কঠোর পরিশ্রম করতে পারে, তারা পিভট করতে পারে- দ্রুত ভুল থেকে শিখে আবার উঠে দাঁড়াতে পারে। ভুল টিম? তারা ভালো একটা আইডিয়াও কবরে পাঠিয়ে দিতে পারে।

মূল প্রশ্ন: টিমে কি সঠিক স্কিল, বিশ্বাস, মেধা আর মানসিক জোর আছে এই হট্টগোল সামলানোর?

৪. এক্সিকিউশন আইডিয়া যদি বাস্তবায়ন না হয়, তাহলে ওটা শুধু একটা স্বপ্ন। এক্সিকিউশনই আসল খেলা। স্পিড, ফোকাস, ডিসিপ্লিন, কাস্টমারকে নিয়ে পাগলামি লেভেলের চিন্তা ভাবনা — আর সব পুড়ে ছাই হয়ে গেলেও দাঁড়িয়ে থাকার সাহস — এসবই এক্সিকিউশন।

মূল প্রশ্ন: আসলেই কি কিছু বানানো হচ্ছে, বিক্রি করা হচ্ছে, স্কেল করা যাচ্ছে — নাকি শুধু গল্পই চলছে?

এবং তারপর আছে… ভাগ্য। হ্যাঁ, ভাগ্যও একটা বড় ফ্যাক্টর। ঠিক সময়ে, ঠিক জায়গায় থাকা। ঠিক ইনভেস্টর বা ঠিক এক্সপেরিমেন্টাল ইউজার পাওয়া। টাইমিং আর সেরেনডিপিটি সত্যিই কাজ করে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার? প্রস্তুতি যত ভালো, ভাগ্য তত ভাল!

আর মনে রাখতে হবে এটা একটা গুণনফল — যোগফল না। যেকোনো একটা যদি শূন্য হয়, সফলতার চান্স ধপাস করে পড়ে যাবে। ভালো আইডিয়া, কিন্তু খারাপ এক্সিকিউশনঃ শেষ। ভালো টিম হলেও ভাঙা প্রোডাক্ট নিয়ে কিছু করা যাবে না। আর ফাঁপা প্রজেক্টে কোনো ভাগ্যও পাশে দাঁড়ায় না। তাই কিছু বানাতে চাইলে, শুধু আইডিয়ার প্রেমে পড়লে চলবে না। পুরো ইকুয়েশনটা মাথায় রাখতে হবে। কারণ স্টার্টআপে সফলতা কখনোই এক জিনিসের ওপর নির্ভর করে না।

বুদ্ধিমানের মতো ব্যালেন্স করতে হবে। সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।

Sources

  • Personal notes
  • Saw one article on internet

About the writer

Adnan Dewan

Adnan brings 12+ years of work across startups, innovation programs, and young founder development in Bangladesh. He has worked with Startup Bangladesh Limited and the iDEA Project, guiding startups and helping run national ecosystem programs such as Student to Startup.

Knowledge layer

Connected notes

Add evidence, a correction, or useful context. STS reviews every note before it appears; this is not a comment thread.

Loading notes…