ইনোভেশন আসলে কী? শুধু idea থাকলেই হবে না ভাই!

By Adnan Dewan · Aug 5, 2026, 8:24 AM

0readers
Share
Add to a BlogBook
ইনোভেশন আসলে কী? শুধু idea থাকলেই হবে না ভাই!

“ভাই, আমার একটা million-dollar idea আছে!” জোস! কিন্তু সত্যি কথা বলি? idea একা কিছু না। মাথা খারাপ করার দরকার নাই। সত্যি বলছি। Idea তো সবার মাথায়ই আসে।

ধরা যাক, আপনি হয়তো একদিন নীলক্ষেতে বসে বিরিয়ানি খাচ্ছেন, আর হঠাৎ ভাবলেন—“আরে, একটা app বানালে কেমন হয়, যা দিয়ে সবাই হলে biryani order করতে পারবে?” এইটা হলো idea. কিন্তু এটাকে এখনো Innovation বলা যাবে না।

MIT-এর simple কিন্তু খুবি মজার একটা equation আছে এই ব্যাপারে: Innovation = Invention or, Idea × Commercialization মানে, ইনোভেশন = ইনভেনশন অথবা, আইডিয়া × মার্কেটে নিয়ে যাওয়া

এখানে একটু খেয়াল করতে হবে। আমরা কিন্তু গুণ করছি, যোগ না। কারণ একটা না থাকলেই পুরো জিরো!

🎯 একটু বাস্তব উদাহরণ দেই: ধরা যাক, চট্টগ্রামের এক ভাইয়া একটা super water filter বানালেন। যা দিয়ে নালা-নর্দমার পানিও বিশুদ্ধ করে ফেলা যায়। দারুণ invention! কিন্তু ভাইয়া যদি ওইটা নিজের ঘরেই রেখে দেন, না বিক্রি করেন, না মানুষের কাছে পৌঁছান—তাহলে ওই invention এর value কী? জিরো। Nothing.

এখন ধরা যাক, সিলেটের এক আপু ওই filter এর কথা জানলেন। উনি NGO দের এর সাথে connect করলেন, মানুষকে বোঝালেন, গ্রামের বাড়ি বাড়ি সেই ফিল্টার পৌঁছে দিলেন। এই হলো innovation এর মেইন পার্ট! কারণ উনি commercialization করেছেন—মানুষের সমস্যা বুঝে সেটা solve করেছেন।

🍏 Apple এর কথা ভাবা যাক। তারা mouse, graphical interface, এমনকি MP3—কোনোটাই নিজেরা invent করে নাই। Mouse আর graphical interface আসলো Xerox থেকে। MP3 আসলো Fraunhofer থেকে। কিন্তু Apple এক্সপার্ট ছিলো commercialization-এ, ওরা এসব technologies কে cool বানালো, simple বানালো, আর সবচেয়ে বড় কথা—বাজারে আনলো। এই কাজটাই তাদের legend বানিয়ে দিলো।

📢 Bottom Line? আইডিয়া থাকলেই কিছু হবে না। বাজারে আনতে পারলে তবেই ইনোভেশন। তাই পরেরবার যখন মাথায় একটা ধামাকা আইডিয়া আসবে, নিজেকে জিজ্ঞেস করতে হবে: এইটা দিয়ে মানুষের কোনো real সমস্যা solve হবে? আমি এটা মার্কেটে আনতে পারব? না পারলে—কাউকে খুঁজে বের করুন যাকে নিয়ে পারা যাবে। টেস্ট করুন, ছোট করে শুরু করুন। হয়তো শুরুটা হবে আপনার ইউনিভার্সিটির গেটের পাশে একটা ছোট stall দিয়ে। কারণ আসল কথা হল আইডিয়া নয়, কাজটাই আসল।

Sources

  • MIT
  • Apple
  • Personal Insights

About the writer

Adnan Dewan

Adnan brings 12+ years of work across startups, innovation programs, and young founder development in Bangladesh. He has worked with Startup Bangladesh Limited and the iDEA Project, guiding startups and helping run national ecosystem programs such as Student to Startup.

Knowledge layer

Connected notes

Add evidence, a correction, or useful context. STS reviews every note before it appears; this is not a comment thread.

Loading notes…