উদ্যোক্তা দুই ধরণের – আপনি কোনটা হবেন?
By Adnan Dewan · Aug 8, 2026, 7:23 PM

চাকরি না করে উদ্যোক্তা হবার ভাবনাটাই একটা দারুণ ব্যাপার এবং খুবই এক্সাইটিং! কিন্তু তার আগে একটা সহজ প্রশ্ন করা খুবি জরুরী: আপনি কোন ধরণের উদ্যোক্তা হতে চাচ্ছেন? কারণ, উদ্যোক্তা মানে মূলত দুইটি ভিন্ন ধরণের Entrepreneurship কে বোঝায়, আর দুটো একেবারেই আলাদা।
প্রথম ধরণটি হলো SME Entrepreneur, অর্থাৎ Small and Medium Enterprise উদ্যোক্তা। এরা হচ্ছে আমাদের "লোকাল লিজেন্ড" — যেমন আপনার এলাকার বিখ্যাত বিরিয়ানি দোকান, ধানমন্ডির কোনো ছোট টেইলার্স, বাসায় বসে কেক বানিয়ে ফেসবুকে বিক্রি করা আপু, কিংবা মিরপুরের সেই চাচা যিনি ফার্মেসি চালান। SME উদ্যোক্তারা লোকাল মার্কেটে কাজ করেন, ধীরে ধীরে ব্যবসা বাড়ে, সাধারণত পরিবার বা একক মালিকানায় চলে। গ্লোবালি স্কেল করে না, কিন্তু এলাকার মানুষদের জন্য বিশাল ভূমিকা রাখে। এসব ব্যবসায় কম পুঁজিতে শুরু করা যায়, ঝুঁকি কম, আর পরিবার ও কমিউনিটির জন্য অপরিহার্য।
অন্যদিকে, রয়েছে IDE Entrepreneur বা Innovation Driven Enterprise উদ্যোক্তা। এরা বড় স্বপ্ন দেখে, নতুন কিছু বানাতে চায়। যেমন- এমন এক অ্যাপ বানানো যা সাউথ এশিয়ায় কাজ করে, ঢাকা শহরের ট্রাফিক সমস্যা সমাধানে লজিস্টিক স্টার্টআপ (সাহসী উদ্যোগ!), বা টেকনোলজি কে কাজে লাগিয়ে নতুন কোনো কিছু (হতে পারে পন্য কিংবা সার্ভিস) যা বাস্তব সমস্যার সমাধান দেয়। IDE উদ্যোক্তারা ইনোভেশন নির্ভর ব্যবসা গড়ে, বড় মার্কেট টার্গেট করে, এবং শুরুতেই অনেক ইনভেস্টমেন্ট দরকার হয়। শুরুতে লস হতে পারে, কিন্তু সফল হলে দ্রুত অনেক বড় হয়। এই ধরনের স্টার্টআপে সাধারণত মাল্টিপল স্টেকহোল্ডার থাকে — কো-ফাউন্ডার, ইনভেস্টর, ভিসি ইত্যাদি। ঝুঁকি বেশি, কিন্তু রিটার্নও বিশাল হতে পারে।
তাহলে মূল বার্তা কী? এই দুই ধরণের উদ্যোক্তার জন্য প্রয়োজন আলাদা মানসিকতা এবং প্রস্তুতি। গুলশানে একটা সুন্দর ক্যাফে খোলা আর OpenAI এর মত কিছু বানানো এক নয়। এটা ক্রিকেট আর ফুটবলের মতো — দুইটাই খেলা, কিন্তু আলাদা বল, আলাদা নিয়ম।
তাই, নিজেকে জিজ্ঞেস করুন: আপনি কোন পথে যেতে চান? যদি চান নিরাপত্তা, ধাপে ধাপে বড় হওয়া— তাহলে SME আপনার জন্য। আর যদি চান বড় রিস্ক নিতে, ইউনিক কিছু বানাতে, গ্লোবাল হতে — তাহলে IDE পথে হাঁটুন। দুটোই দরকারি। শুধু আগে বুঝে নিন, আপনি কোন খেলায় নামছেন।
Sources
- MIT
- Personal Insights
About the writer
Adnan brings 12+ years of work across startups, innovation programs, and young founder development in Bangladesh. He has worked with Startup Bangladesh Limited and the iDEA Project, guiding startups and helping run national ecosystem programs such as Student to Startup.
Knowledge layer
Connected notes
Add evidence, a correction, or useful context. STS reviews every note before it appears; this is not a comment thread.
Loading notes…
